চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

মোংলা-খুলনা মহাসড়কে শ্রমিকবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায়

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


খুলনা-মোংলা মহাসড়কের আপাবাড়ি এলাকায় ইপিজেডের শ্রমিকবাহী একটি পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় এবং সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। তবে বাসটির চাকা বিস্ফোরণসহ সামনের অংশ গাছের সঙ্গে লেগে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলে বা চাকা বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটতে পারে। সড়কের ওই অংশে অতিরিক্ত গতিতে চলাচল ও ভারী যানবাহনের চাপের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। দুর্ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয়দের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমিক এ সড়ক দিয়ে মোংলা ইপিজেডসহ শিল্পাঞ্চল এলাকায় যাতায়াত করে। তাই এই রুটে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন যাত্রী ও স্থানীয়রা।

এ ঘটনায় শ্রমিকদের পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


আরও খবর