জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক—মফিকুল হাসান তৃপ্তি

জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক—মফিকুল হাসান তৃপ্তি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে ঘিরে ডিহি ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে ডিহি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনী প্রস্তুতির উঠান বৈঠকে সভাপতিত্ব করেন— ইয়ামিন হোসেন, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড, ডিহি ইউনিয়ন বিএনপি।সঞ্চালনায় ছিলেন—আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল। উঠান বৈঠকে স্থানীয় জনগণ, নেতা-কর্মী, যুবসমাজ ও নারী ভোটারদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মফিকুল হাসান তৃপ্তির আগমন উপলক্ষে এলাকায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান—জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।” তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে দেশে চলছে স্বৈরশাসন। বিএনপি নেতা-কর্মীরা নির্যাতন, গুম, গ্রেপ্তার ও শত শত মিথ্যা মামলার শিকার হলেও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে কেউ পিছপা হয়নি। নির্বাচিত হলে শার্শার রূপ পাল্টে দেব—মফিকুল হাসান তৃপ্তি তৃপ্তি আরও বলেন— শার্শায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। নারীদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও স্বনির্ভরতা প্রকল্প চালু করা হবে।বেকার যুবকদের জন্য ভাতা, স্কিল ট্রেনিং ও চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, সার-বীজ সহায়তা নিশ্চিত করা হবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন— শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম, শার্শা থানা বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শার্শা উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোনেয়েম হোসেন শার্শা থানা বিএনপি'র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, সাতশতলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর,শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য আলমগীর হোসেন টিপু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন। ডিহি ইউনিয়নের এই উঠান বৈঠককে কেন্দ্র করে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। তৃপ্তির বক্তব্য ও উন্নয়ন প্রতিশ্রুতিতে সাধারণ মানুষ নতুন আশার সঞ্চার দেখছেন বলে স্থানীয়রা জানান।
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে