অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে হয়ে গেলো জমকালো আয়োজনে ‘হালকা হালকা বেরেক মারে’ গানের মহরত

দেশচিত্র

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নতুন গান ‘হালকা হালকা বেরেক মারে’-এর মহরত অনুষ্ঠান। বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাতে আটায় ঘাটাইল সুজন বৈরাগী রেকর্ডিং স্টুডিওতে আয়োজন করেন। এ অনুষ্ঠানে সংগীত ও গণমাধ্যম অঙ্গনের নানা পরিচিত মুখের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহীন এসবি। সুর ও সংগীতায়োজন করেছেন সুজন বৈরাগী, আর গানের কথা লিখেছেন গীতিকার আব্বাস কাঙ্গাল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন চ্যানেল বৈরাগী নির্মাতা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা প্রতিদিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি নাজমুল হোসেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি (উত্তর টাঙ্গাইল), গোলাম মোস্তফা, চ্যানেল এস-এর ঘাটাইল প্রতিনিধি মারুফ হোসেন, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি (উত্তর টাঙ্গাইল), আবু মো: শোয়েব ডন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধুপুর প্রতিবেদক ও মধুপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, এবং ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি এবং মধুপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য জাহিদুল কবির। এছাড়াও বিভিন্ন সংগীত অনুরাগী ও ভক্তবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, গানের কথা, সুর ও ভিডিও-সব মিলিয়ে শ্রোতা-দর্শকরা পাবেন ভিন্ন ধারার বিনোদন। শিগগিরই গানটি প্রকাশ করা হবে চ্যানেল বৈরাগী ইউটিউব চ্যানেলে।

অনুষ্ঠানের শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে মহরতের পর্দা নামে।

 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে