‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়



দুর্নীতিমুক্ত ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন করতে চায় জামায়াত : অ্যাডভোকেট আব্দুর রব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল গুহ রোডস্থ আগ্রা চায়নিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা মো. ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম কামরুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী কাজ করছে। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা আরো সুসংহত হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ।

জুলাই বিপ্লবের আইনগত স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামসহ আট দলীয় গণতান্ত্রিক জোট নিয়মিতভাবে জুলাই সনদের আইনগত স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। আমরা চাই ২০২৬ সালের জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হোক। পাশাপাশি যারা গণহত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে অ্যডভোকেট আব্দুর রব বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চলত। আজ সেই শিক্ষার্থীরাই ইনসাফের রাজনীতির পক্ষে ম্যান্ডেট দিচ্ছে। এটা প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায় ও সততার রাজনীতি চায়।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট আব্দুর রব। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এলাকার উন্নয়ন, পর্যটন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা বিস্তারে অগ্রাধিকার দেবেন। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূমিধস বিজয়ের মাধ্যমে সংসদে নেতৃত্ব দিবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ান সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।


Tag
আরও খবর