মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

শার্শায় ক্যাডার ভুক্ত হলেন কৃষকের ছেলে শামীম রেজা

শার্শায় ক্যাডার ভুক্ত হলেন কৃষকের ছেলে শামীম রেজা ​যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের কৃতি সন্তান শামীম রেজা ৪৯ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা এই মেধাবী তরুণ তাঁর শিক্ষা জীবনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ​শামীম রেজা রুদ্রপুর গ্রামের কৃষক শাহাবুদ্দিন সরদার ও গৃহিণী শাহানাজ খাতুন দম্পতির ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর এই সফলতার নেপথ্যে রয়েছে বাবা-মায়ের অকৃত্রিম অনুপ্রেরণা ও কঠোর পরিশ্রম। ​তিনি গোগা ইউনাইটেড আদর্শ কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন। বিশেষত তাঁর এই অর্জন গোগা কলেজকে এক নতুন পরিচয় দিয়েছে, গোগা কলেজ থেকে তিনিই প্রথম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ​শামীম রেজা জানান, তাঁর এই সফলতার পেছনে বাবা-মা, পরিবারের সদস্য ও শিক্ষকদের অবদান সব চেয়ে বেশি।চাকরিতে যোগদানের পর তাঁর প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের সেবা করা এবং দেশের উন্নয়নে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখা।
আরও খবর