দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 10:34:38 am

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : 


২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত জুলাই মাসের মাঝামাঝি ৪০ সদস্যের স্কোয়াড নিয়ে প্রায় ৩ সপ্তাহব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং শুরু হয়। যেখানে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচ খেলার পর ৪০ সদস্যের স্কোয়াড ছোট করে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বিসিবি।


এই ৩০ সদস্যের স্কোয়াড নিয়ে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে আরেকটি স্কিল ক্যাম্প। ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মিরপুরে এই ক্যাম্প চলবে। এরপর ১ থেকে ১০ সেপ্টেম্বর অনুশীলনের জন্য তারা যাবে রাজশাহীতে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলবে তারা।


৩০ সদস্যের এই ক্যাম্পে আছেন ২০২২ সালে উইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইটি শতক হাঁকানো ব্যাটসম্যান আরিফুল ইসলাম এবং স্ট্যান্ডবাই থাকা জিসান আলম।


◾এক নজরে ৩০ সদস্যের প্রাথমিক দল-


◾ওপেনার : জিসান আলম (নারায়ণগঞ্জ), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি (ফরিদপুর), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (পঞ্চগড়), মোহাম্মদ রিজন হোসেন (টাঙ্গাইল)।


◾মিডল অর্ডার : আরিফুল ইসলাম (কিশোরগঞ্জ), শাহরিয়ার সাকিব (যশোর), আদিল বিন সিদ্দীক (উইকেটরক্ষক/কুমিল্লা), মোহাম্মদ সোহাগ (ঠাকুরগাঁও), আহরার আমিন (ঢাকা), মোহাম্মদ শিহাব জেমস (গাইবান্ধা), মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্ত (দিনাজপুর), নাঈম আহমেদ (চাঁপাইনবাবগঞ্জ), আশরাফ উদ্দিন ফয়েজ (নারায়ণগঞ্জ), সিয়াম হোসেন দিপু (উইকেটরক্ষক/খুলনা), রিফাত আলম (উইকেটরক্ষক/কুমিল্লা)।



◾পেসার : তানভীর আহমেদ (কুষ্টিয়া), মোহাম্মদ রোহানাত দৌলা বর্ষণ (নীলফামারী), মোহাম ইকবাল হোসেন ইমন (মৌলভীবাজার), আজাদ প্রমি (কুষ্টিয়া), মোহাম্মদ আতিকুর হোসেন শাহরিয়া (ফেনী), মোহাম্মদ আকান্ত শেখ (নড়াইল), মারুফ মৃধা (মুন্সিগঞ্জ)।


◾স্পিনার : পারভেজ রহমান জীবন (খুলনা), ওয়াসি সিদ্দিকী (সিরাজগঞ্জ), মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (ব্রাহ্মণবড়িয়া), মাজহারুল হক রূপম (লক্ষ্মীপুর), মাহফুজুর রহমান রাব্বি (নায়ারণগঞ্জ), নুরুল হাসান রোমান (বাঘেরহাট), মোহাম্মদ আশরাফুল হাসান (কুমিল্লা), মোহাম্মদ রাফিউজ্জামান (ঠাকুরগাঁও)।

আরও খবর