জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনায় তিনজন গ্রেফতার।।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া স্টে ডিয়াম মাঠে ছাত্রলীগ কর্মী সাহিদকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করেছিল লালপুর থানা পুলিশ। তবে স্থানীয়দের প্রতিবাদ ও উত্তেজনার মুখে পুলিশ পরে তাকে ছেড়ে দেয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। ৯ নভেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন— লালপুর উপজেলার বাকনাই কদমতলা গ্রামের একবার আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫) এবং কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, “ঘটনাটি সত্য। সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা পুলিশের সঙ্গে সিংক্টেট করছিল, সেজন্যই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের ১০ নভেম্বর নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
Tag
আরও খবর