জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে স্বর্ণের চেইন ছিনতাই চক্রের ৩ নারী সদস্য গ্রেপ্তার

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় স্বর্ণের চেইন ছিনতাই চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার হলমার্কেট এলাকার তেল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক নারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন নারী মিলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তিন নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলেন কুলসুমা বেগম (৫০), স্বামী: আবুল হোসেন। সুলতানা আক্তার জুই (২২), স্বামী: মো. ইব্রাহিম মিয়া। নাইমা আক্তার (১৯), স্বামী: নজরুল ইসলাম । তিনজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
Tag
আরও খবর