অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল পৌর যুব মজলিসের নতুন কমিটি গঠন, নাঈম সভাপতি ও সেক্রেটারি শেখ সাদি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর যুব মজলিসের কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল ২০২৫ রবিবার (৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরস্থ যুব মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মাহমুদুল হাসান নাঈমকে পৌর শাখার সভাপতি ও শেখ সাদিকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

পৌর কমিটি ঘোষণা করেন ইসলামী যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।

পৌর কমিটির সহসভাপতি মনোনীত হয়েছেন উমর ফারুক, সহসেক্রেটারি হিফজুর রহমান সাদি, সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমদ, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাহি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত মুন্না, অফিস সম্পাদক মাসুদ আহমেদ ও নির্বাহী সদস্য সাজিদুর রহমান।

নবনির্বাচিত উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি এহসান বিন মুজাহির। 

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি কাজী মাওলানা শিহাব উদ্দিন, জেলা যুব মজলিসের প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, উপজেলা সেক্রেটারি সাদিকুর রহমান প্রমুখ

পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান নাঈম এর সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সাদীর সঞ্চালনায় কাউন্সিল ও যুব সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, ছাত্র মজলিস ও যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১৩ মিনিট আগে