তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মানবতার টানে শীতার্ত মানুষের পাশে ইবির তারুণ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ প্রায় একশত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 


সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ওবাইদুর রহমান, সহ-সভাপতি রইচ উর রহমান, সহকারী শিক্ষক হোসনেয়ারা জামান ও আব্দুল বাতেন। সংগঠনটির সভাপতি আশিফা ইসরাতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুল খসরু, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 


কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘তারুণ্যের স্বেচ্ছাসেবকরা দীর্ঘ একমাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে অনুদান সংগ্রহ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কুষ্টিয়া-ঝিনাইদহের মানুষের অনুদানের টাকায় এ শীতবস্ত্র প্রদান করা সম্ভব হয়েছে। মানতার টানে তারুণ্য উদ্যোগ নিয়েছে আর তাতে সকলের সহযোগিতায় কিছু শীতার্ত মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পেরেছে তারুণ্য।’


এসময় সংগঠনের সভাপতি আশিফা ইসরাত বলেন, ‘অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা তারুণ্যের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। আজ দুস্থ মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে পেরে তারুণ্য পরিবার সার্থক।’

 

উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে বুকে ধারন করে ২৯ শে জুলাই ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় তারুণ্য। প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্য’র সদস্যরা রক্তদানের প্রাত্যাহিক রুটিনকর্ম পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাস অঙ্গনে বৃক্ষরোপন, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিডারশীপ ট্রেনিং, তারুণ্য লাইব্রেরী, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।

Tag
আরও খবর