‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে KSA ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের 'KSA ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে শ্রীমঙ্গলের চলন্তিকা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ও সিরাজনগর ফুটবল একাডেমি। দুইজন তারকা নাইজেরিয়ান ফুটবলারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলে মাঠ জমে ওঠে প্রাণবন্ত উত্তেজনায়। পুরো ম্যাচজুড়ে দর্শকরা উপভোগ করেন এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা।

খেলার নির্ধারিত সময়ে দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ৪ গোল করে চ্যাম্পিয়ন হয়, আর সিরাজনগর ফুটবল একাডেমি ২ গোল করে রানার আপের গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল বিশাল আকৃতির ট্রফি, যা শ্রীমঙ্গল উপজেলার কোনো ফুটবল প্রতিযোগিতায় এর আগে প্রদান করা হয়নি। দর্শক ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এই ট্রফি নিয়ে ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত এই টুর্নামেন্টের সফল সমাপ্তিতে কালীঘাট রোড স্পোর্টস একাডেমি (KSA)-এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী দল, দর্শক, স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


Tag
আরও খবর