বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে শ্বশুর বাড়িতে এসে গ্রেপ্তার হলেন আন্তঃজেলা ডাকাত সর্দার

বরগুনার তালতলীতে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে (২৭) গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। এ সময় ওই ডাকাত সর্দারের হামলায় দুই পুলিশ অফিসার আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ১০টার দিকে উপজেলার শরিকখালি ইউনিয়নের বাদুর গাছা গ্রামের সিদ্দিকুরের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামে শশুর বাড়িতে দাওয়াত খেতে আসেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্বশুর আবু বকর ফকিরের বাড়িতে অভিযান শুরু করলে পুলিশের উপর হামলা চালায় সিদ্দিকুর। এসময় এএসআই কামাল হোসের হাতে আঙ্গুল ছিড়ে নিয়ে যায়। এছাও এএসআই রায়হান আহত হন। তখনই পুলিশ সদস্যরা ধরে ফেলে তাকে।

আহত এএসআই কামাল গুরুতরভাবে আহত হওয়ায় তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, দুর্ধর্ষ এই ডাকাত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। এসময় আমাদের দুই অফিসার আহত হয়েছেন। তিনি আরও বলেন আন্তঃজেলা ডাকাত সর্দার সিদ্দিকুরের নামে বামনা ও পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা রয়েছে।


Tag
আরও খবর