জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির নেতাকর্মীদের জনসমুদ্র

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্র্যালি ও সমাবেশটিতে বিএনপির নেতাকর্মীদের জনসমুদ্রে রুপ নেয়। লালপুরের ইতিহাসে বিএনপির সমাবেশে এতো বেশী লোকের সমাগম এই প্রথম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুর রহমান ডিউক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, মৎসজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মুক্তি, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রন্জু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, গোলাম মোস্তফা তুহিন, আনিসুজ্জামান বাপ্পি, আব্দুল বারি মাষ্টার, হাবিবুল বাশার সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান রবিন প্রমুখ।
Tag
আরও খবর