প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

নর্থ বেঙ্গল সুগার মিলস আখ মাড়াই মৌসুমের উদ্ধোধন।।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের (নবেসুমি) ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান , নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) মো. ফরিদ হোসেন ভূঁইয়া প্রমুখ । মিল সূত্রে জানা যায়, এ মৌসুমে ১২৬ দিনে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে এবং ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ হয়েছে। এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ হবে। মিল গেটে প্রতি মন ২৫০ টাকা ও ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার আখের দাম বৃদ্ধি ও সময়মতো মাড়াইয়ের দাবি জানিয়েছেন। সভাপতি আনসার আলী দুলাল প্রকৃত কৃষকের মাঝে আখের পুর্জি বিতরণের দাবি করেন। গত মৌসুমে (২০২৪-২৫) মিলটি ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।
Tag
আরও খবর