প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

লালপুরে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী পুতুলের মতবিনিময়

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল। বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার গৌরীপুর এলাকার তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফারজানা শারমিন পুতুল বলেন, আমি আমার বাবার দেখানো পথেই রাজনীতি করতে চাই, বাবার মত আমিও কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। আমি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে দোয়া চাইবো ধানের শীষের জন্য। মতবিনিময় কালে পুতুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, আমি ধানের শীষের প্রার্থী আমাকে জিততে হলে সাংবাদিকদের সহযোগিতা সর্বোচ্চ দরকার এবং সাংবাদিকদের দোয়া নিয়েই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে এই আসনটি উপহার দিতে চাই। এ সময় উপস্থিত ছিলেন, ফারজানা শারমিন পুতুলের বড় বোন জামাই নাজমুল হাসান সুমন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ইশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু প্রমূখ
Tag