মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী

যশোর জেলার পাঁচ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে।সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

ঘোষিত তালিকা অনুযায়ী, যশোর জেলার পাঁচটি আসনে যাঁরা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁরা হলেন; যশোর-১(শার্শা):মফিকুল হাসান তৃপ্তি যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা): সাবিরা নাজমুল মুন্নী। যশোর-৩(সদর): অনিন্দ্য ইসলাম অমিত,জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। যশোর-৪(বাঘারপাড়া, অভয়নগর-বসুন্দিয়া) ইন্জিনিয়ার টিএস আইয়ূব। যশোর-৬(কেশবপুর) কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ,ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি।যশোর জেলার মোট ছয়টি আসনের মধ্যে যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রার্থীর নাম এই দফায় ঘোষণা করা হয়নি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন,এই প্রার্থীরা স্থানীয়ভাবে জনপ্রিয় এবং তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াইকে সামনে রেখে ধাপে ধাপে সারাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করছে। মহাসচিবের ভাষ্যমতে, "আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি হবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াই।

আরও খবর