জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য ও প্রয়াত মন্ত্রী ফজলুর রহমানের কন্যা ফারজানা শারমিন পুতুল। রবিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলে সক্রিয় রয়েছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে তিনি স্থানীয় নেতাকর্মীদের কাছে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে নাটোর-১ আসনটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। সেখানে বিএনপির শক্ত অবস্থান বজায় রাখতে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে বিভিন্ন প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। বিএনপির নেতৃবৃন্দ ফারজানা শারমিন পুতুলের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, “তিনি প্রয়াত মন্ত্রী ফজলুর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন তরুণ নেতা। তার নেতৃত্বে লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।
Tag
আরও খবর