শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাশের সাথে দপ্তর প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাশের সাথে দপ্তর প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাশের সাথে উপজেলা দপ্তর প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সাথী দাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার খান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোছাঃ ছালমা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু বকরসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাশ বলেন,“উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করব।” সভা শেষে ইউএনও সাথী দাশ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে সকল দপ্তর প্রধানের সহযোগিতা কামনা করেন এবং একযোগে কাজ করার আহ্বান জানান।
আরও খবর