জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায়  ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে  জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমবায় কর্মকর্তা  মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক আবু আরিফ রেজার সঞ্চালনায়  আলোচনাসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  হাবিবুর রহমান,  উপজেলা মৎস্য কর্মকর্তা  ইমরান হোসেন। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি হুমায়ুন কবীর,  ভ্যালিফিল্ড বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মীর নওশের আলী,  বিএলকে  সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর  সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সফিউল ইসলাম প্রমুখ। এর পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে অতিথিবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।
Tag
আরও খবর