‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ছয় দফা দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা। 

সোমবার (২৭ অক্টোবর) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল। তিনি বলেন, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এর আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। অন্যথায় দেশ একটি মহাদুর্যোগের দিকে যেতে পারে। বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, পতিত সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ খেলাফত মজলিসের ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে খেলাফত মজলিস, ছাত্র মজলিস এবং শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।


Tag
আরও খবর