কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বগুড়া শাজাহানপুরে আগুন পোহাতে গিয়ে গৃহবধূর মৃত্যু !!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রিমু বেগম(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রিমু বেগম উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়া গ্রামের দিনমজুর আব্দুল মান্নান তালুকদারের স্ত্রী।

 

বুধবার (১১ জানুয়ারি) ভোর ৬ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হন তিনি।

তথ্য নিশ্চিত করে ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার (৭ জানুয়ারি) সকালে নিহত রিমু বেগমের বাড়ির উঠানে স্থানীয় ছেলেমেয়েরা পিকনিক করছিল। শীতের কারণে সেখানে চুলার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন রিমু বেগম। এ সময় অজান্তে পরিধেয় পোশাকে আগুন ধরে রিমু বেগমের কোমর থেকে বুক পর্যন্ত দগ্ধ হয়। দ্রুত তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিমু বেগম মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, রিমু বেগমের সাত বছরের এক ছেলে এবং দেড় মাস বয়সী এক শিশুকন্যা রয়েছে। স্বামী আব্দুল মান্নান তালুকদার ও শ্বশুর ইদ্রিস আলী তালুকদার দুজনেই দিনমজুর হিসেবে কাজ করে। এ ঘটনায়  অবুঝ শিশুকে রেখে মায়ের অকালমৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (ওসি) আব্দুল কাদের জিলানী  জানান, শজিমেক হাসপাতালে মৃত্যুবরণ করায় সদর থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Tag
আরও খবর