প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

লালপুরে নারী জাগরণ মঞ্চে দেশকে এগিয়ে নিতে নারীদের বেশি প্রয়োজন: ব্যারিস্টার পুতুল

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে  নারীর দীপ্ত পথ চলায় পথ খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি, নতুন বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে  লালপুরে নারীর জাগরণ মঞ্চে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ২৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নারীর জাগরণ মঞ্চ ব্যানারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই, আপনি দেখে যান; ভাইয়া, আপনি লালপুরকে দেখে যান, যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীদের প্রয়োজন সব থেকে বেশি। এখানে হাজার হাজার নারী একত্রিত হয়ে আপনাকে জানান দিচ্ছে, আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তিনি আরও বলেন, প্রতিটি ধর্মে নারীদের অত্যন্ত মর্যাদার জায়গায় রাখা হয়েছে। সেই নারীরা এখানে উপস্থিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নারীরা নিরলস পরিশ্রম করেও তারা নায্য সম্মানটুকু পান না। নারীরা যেমন সংসার সমাজ ও দেশ গড়তে পারে, তেমনি ধ্বংস করতেও পারে। বাংলাদেশের নেত্রী খালেদা জিয়া যেমন সংসার, সমাজ ও দেশ গড়েছেন, ঠিক তেমনি আরেক নারী শেখ হাসিনা ধ্বংস করেছেন। তিনি বলেন, বিএনপি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেবে, যা বাংলাদেশের চেহারা বদলে দেবে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে একজন নারী তার পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে। যা নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য ও ব্যাংক লোন নিতে পারবে। স্বাস্থ্য কার্ড দিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। যোগ্যদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।
Tag