পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

রাখাইনে গোলাগুলি, এপারে গুলিবিদ্ধ নারী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-10-2025 05:27:54 am

বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তেও। শনিবার (২৫ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়জুড়ে সীমান্তবর্তী এলাকাবাসী গোলাগুলির শব্দ শুনেছেন।


এসময় সীমান্তের তেচ্ছি ব্রিজ এলাকার এক বসতবাড়িতে বিপথগামী গুলি এসে পড়লে সেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হন। তিনি হোয়াইক্যং লম্বা বিল এলাকার আখতার হোসেনের স্ত্রী।বাংলাদেশ ভ্রমণ


স্থানীয়দের ধারণা, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা বা আরএসও’র মধ্যে সংঘর্ষ হয়েছে।


হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, “মিয়ানমারের ভেতরে গোলাগুলির ঘটনায় আমার এলাকার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে পরিবারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা কিছুটা আতঙ্কে রয়েছেন।”


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, “হোয়াইক্যংয়ে একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”


এদিকে সীমান্তে নতুন করে সংঘর্ষের এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি উদ্বেগও সৃষ্টি করেছে, যাতে গোলাগুলির প্রভাব বাংলাদেশ সীমান্তের ভেতর পর্যন্ত না ছড়িয়ে পড়ে।

আরও খবর