জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে ইমো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিকাশ, নগদ, ইমু হ্যাক করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে মাদক এবং হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও সিমসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে, সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মন্ডলেলর ছেলে, আঃ আল বায়েজিদ(২০)। এসময় তাদের কাছে ০৬ টি স্মার্টফোন, ০৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। লালপুরবাসীকে আহ্বান জানাবো নাটোরের এই বদনাম বন্ধ করার জন্য। আপনাদের সন্তানদেরকে এবং যুব সমাজকে মানুষকে প্রতারণা এবং হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন।
Tag
আরও খবর