শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত, আহত ১০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর অনুমান ৬টা ৫ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সেন্জুতি ট্রাভেলসের একটি এসি বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৬০৮২) নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিনের বাড়ির সামনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন। নিহতরা হলেন— মাঞ্জুরা আক্তার (৩৭), স্বামী-আব্দুল্লাহ আল মামুন।আয়েশা সিদ্দিকা (১০), পিতা-আব্দুল্লাহ আল মামুন। তারা উভয়েই রায়েরবাগ কদমতলী, মেরাজনগর বি-ব্লকের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন— মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), ছাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এস এম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২) এবং সুমাইয়া (১৩)। দুর্ঘটনার পর শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), দিলকুশা, ঢাকায় কর্মরত সদস্যদের ১১টি পরিবারের মোট ৪১ জন সদস্য টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিউটিতে থাকা এসআই মো. সাইফুল ইসলাম ফোর্সসহ এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। জয়কলস হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।
আরও খবর