শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ



জীবাশ্ম জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবুজ জ্বালানি ও প্রকৃতিনির্ভর টেকসই কৃষি গড়ে তোলার আহ্বানে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে  জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোল” শীর্ষক জনসমাবেশ।

বুধবার(২৩ অক্টোবর) সকাল ১০টায়  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, যুব, কৃষক-কৃষাণী, শিক্ষক, গ্রিণ কোয়ালিশন ও পরিবেশকর্মীসহ অন্যান্যরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে বার্তা তুলে ধরে উপস্থিত ছিলেন।

বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফাইট ইনাকোয়িলিটি এ্যালায়েন্স-এর সহযোগিতায় বাস্তবায়িত কর্মসূচিতে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার,শিক্ষক নিমাই মন্ডল ,বারসিক কর্মকর্তা ওসমান গণি প্রমুখ।

 বক্তারা বলেন, বর্তমান খাদ্যব্যবস্থা জীবাশ্ম জ্বালানিনির্ভর হয়ে পড়েছে, যা কৃষির ভারসাম্য নষ্ট করছে ও জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এখনই সময় সবুজ জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদনের দিকে রূপান্তর ঘটানোর। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে স্থানীয় জ্ঞান, সূর্যের শক্তি, বাতাস ও মাটির সম্পদকে কাজে লাগানোর কথা বলেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে মাঠে ইংরেজি অক্ষরে “আমরা ৯৯” আকৃতি তৈরি করে দাঁড়ান, যা বৈশ্বিক বার্তা “৯৯%”-এর সঙ্গে সংহতি প্রকাশ করে বৈষম্যের বিরুদ্ধে সবার অবস্থান এবং ৯৯% এর শক্তির প্রতিনিধিত্ব করে।


Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে