জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

লালপুরে গাছের সাথে শত্রুতা, কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নাটোরে লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া সমস্ত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৯ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান। বুধবার দিবাগত রাতে যে কোনো সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে কাজিপাড়া এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই কৃষকের নাম মো. মাসুদ রানা তিনি একই গ্রামের মো. সুব্বাস আলী ছেলে৷ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮০০ টি কলাগাছের কর্তনকৃত কাঁদিগুলো মাটিতে পড়ে আছে। এবং পাশে আরেক জমিতে লাউ গাছের গোড়া কাটা ও লাউ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতে কাজ করে একজন শ্রমিক নুরু জানান, আমি দীর্ঘদিন থেকে মাসুদ রানার কলা বাগানের দেখাশুনা ও পরিচর্যার কাজ করছেন। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি সমস্ত কলা গাছের কাঁদিগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয় সেখানে পাশে লাউ গাছ ছিল সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে। স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন কলা ও বিভিন্ন সবজির চাষ করে আসছে। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা। যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে