জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক সিসা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে লালপুরে র‍্যালি ও মানববন্ধন

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: “কোনও মাত্রাই নিরাপদ নয়, এখনই সময় সিসা দূষণ বন্ধে কাজ করার” এই প্রতিপাদ্য নিয়ে, আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নাটোরের লালপুরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লালপুর বাজার ত্রীমোহনি চত্বরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথ আয়োজনে, এবং ইউনিসেফ এর সহযোগিতায়, র‍্যালি ও মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নাটোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, প্রত্যাশা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সিসা একধরনের বিষাক্ত ধাতু যা শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কমিয়ে দেয় এবং শারীরিক ক্ষতির কারণ হয়। তাই সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এবং তারা এই কর্মসূচিগুলোর মাধ্যমে সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের এই ঝুঁকি থেকে রক্ষা করার আহ্বান জানান।
Tag
আরও খবর