যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে আলু বোঝাই ট্রলির সাথে একটি অটোর মুখোমুখী সংঘর্ষে ঘটনাাস্থলেই ট্রলি চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এরমধ্যে অটোর সামনে চালকের পার্শ্বে বসে থাকা যাত্রী হিমেশ্বর চন্দ্রকে (৪৫) আশংকাজনক অবস্থায় রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুয়াশাবৃত সড়কে উক্ত স্থানে তিস্তা থেকে রাজারহাটমুখী আলু বোঝাই একটি ট্রলির সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোর মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় আলুর বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলি চালক লুৎফর রহমান (৪২) মৃত্যুবরন করেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র বলে জানা গেছে।

আহতদের মধ্যে অটো চালক খাইরুল ইসলামকে (৪২) কুড়িগ্রাম সরকারি হাসপাতালে এবং অটো যাত্রী আরমান খান অন্তুকে (১৮) রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজারহাট থানার ওসি (তদন্ত) রামকৃঞ্চ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর