কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2025 06:18:35 pm

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।


আজ বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকাল প্রধান উপদেষ্টা ও বিএনপির মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আসিফ নজরুলও।


সেই বৈঠকের বিষয়ে প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, উনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেটা বলেছে। তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা চেয়েছে।


অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকাই পালন করছে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ভূমিকা পালন করার নিশ্চয়তা প্রধান উপদেষ্টা দিয়েছেন। জনপ্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন।


নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ ছোট হবে কি-না জানতে চাইলে ড. আসিফ নজরুল বলেন, এ ধরনের কথা কোথাও আলোচনা হয়নি। এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে কি-না, এ ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপন হয়নি।


অন্তর্বর্তী সরকারে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের বিষয়ে বিএনপি যে দাবি করেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইন উপদেষ্টা বলেন, সেটা তো ওনারা এর আগেও বলেছেন।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব আরও ক্লোজলি মনিটর (নিবিড় তদারকি) করবেন বলেছেন।


জনপ্রশাসনে নিয়োগ-বদলি দলীয়ভাবে হয় বলে যে অভিযোগ ওঠেছে, সেজন্য কি এই (প্রধান উপদেষ্টার নিবিড় তদারকি) প্রসঙ্গটি এসেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, না, আমরা মনে করি না দলীয়ভাবে হয়।


আইন উপদেষ্টা বলেন, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে। একদল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে এই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।


নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো সংশয় আছে কিনা, এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, মাঠে-ঘাটে মানুষের মধ্যে আস্থার অভাব আছে কিনা আমি জানি না। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে অনৈক্য থাকে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, ওটার কারণে হয়তো (নির্বাচন নিয়ে মানুষের সংশয়)।


তিনি বলেন, আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এ সম্পর্কে সব সংশয় খুব দ্রুত কেটে যাবে বলে আশা করি।

আরও খবর