বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞায় ৬ ট্রলারসহ ১০৪ জেলে আটক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


চলতি ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ৬টি ফিসিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার বিকেলে গভীর সাগর থেকে আটক হওয়া এই জেলেদের মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ আহরণের সময় টহলরত নৌবাহিনী সোমবার বিকেলে ওই ৬টি ফিসিং ট্রলার আটক করে। আটককৃত ট্রলারগুলোতে মোট ১০৪ জন জেলে ছিল। এই জেলেরা মূলত বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিরপুর এলাকার বাসিন্দা।

আটক ট্রলারগুলোতে আনুমানিক ৫ মেট্রিক টন মাছ পাওয়া গেছে, যার বেশিরভাগই ইলিশ। মৎস্য কর্মকর্তা জানান, উদ্ধারকৃত এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। আটক জেলেদেরকে ছেড়ে দেওয়া হবে, তবে ট্রলার মালিকদেরকে আর্থিক জরিমানা করা হবে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় এবং প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া সাগর-নদীতে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে নৌবাহিনী আটক করেছে।


আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে