১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার

শ্যামনগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামনগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ঢাকা প্রেসক্লাবের সামনে  বাড়ী ভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতার দাবী করায় শিক্ষকদের প্রহার ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্লোগান সহকারে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম,  কলেজ শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল ওয়াহাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ । 

বক্তারা বক্তব্যে ২০% বাড়ী ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসবভাতা দাবী করায় ঢাকা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদ জানান একই সাথে সরকারের দৃষ্টি কামনা করে শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আহব্বান জানান।

ছবি- শ্যামনগর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।




Tag
আরও খবর