শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

যে নেতা নিজের স্বার্থ ভুলে জনগণের স্বার্থের কথা ভাবে, সেই প্রকৃত নেতা, বিএনপি নেতা রঞ্জু ‎

যে নেতা নিজের স্বার্থ ভুলে জনগণের স্বার্থের কথা ভাবে, সেই প্রকৃত নেতা, বিএনপি নেতা রঞ্জু ‎

গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন,দল তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবে। কারণ তারা দলের সম্পদ। বিগত দিনে দলকে ভাঙার জন্য অনেক চেষ্টা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হামলা মামলা,জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই সময়ে আমরা বিএনপিকে ভূলে যাই নাই।আমাদেরকে ঘর ছাড়া, বাড়ী ছাড়া করা হয়েছে,পুলিশের হাত থেকে বাঁচার জন্য জোড় জঙ্গলে এমনি কঠিন শীতেও ধানের ক্ষেতে রাত কাটাতে হয়েছে। তার পরেও তৃণমূলের সঙ্গে সরাসরি কথা বলে আমরা নেতৃত্ব দিয়েছি। নানা ঝড় ধাপটার মধ্যেও নেতাকর্মীরা  ঠিক ছিলেন বিধায় দল ঠিক ছিল, দল শক্তিশালী হয়েছে। এক কথায়-তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির চালিকাশক্তি।
‎
‎মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দৈনিক দেশচিত্র প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এসএম সোহেল মাহমুদ রঞ্জু।
‎
‎বহুলী ইউনিয়নের এই কৃতিসন্তান আরো বলেন, নেতৃত্বের শক্তি আসে সততা, ত্যাগ আর জনগণের ভালোবাসা থেকে।
‎
‎সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন রাজনীতি দীর্ঘদিন ধরে পুরনো ধ্যান-ধারণা, ব্যক্তিস্বার্থ ও বিভক্তির শৃঙ্খলে আবদ্ধ। এই বাস্তবতায় নতুন প্রজন্মের অংশগ্রহণ শুধু প্রয়োজন নয়,অপরিহার্য ছিল। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা যেন এই দিনটার আশায় ছিল।
‎
‎এ সময় বিএনপি নেতা এসএম রঞ্জু’র সঙ্গে থাকা এক তৃণমুল কর্মী জানান- বহুলীতে স্থানীয় রাজনীতিতে বিভক্তি ও গোষ্ঠীচিন্তা আমাদের কিছুটা থামিয়ে রেখেছিল। এই অবস্থায় এস এম রঞ্জু ভাই যেমন আদর্শিক, তেমনি কর্মী প্রাণ নেতৃত্বের প্রতীক হয়ে উঠলেন। তিনি বিশ্বাস করেন, নৈতিক রাজনীতি মানেই জনগণের কাছে দায়বদ্ধ থাকা, শুধু দলে নয়; দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা। দলীয় অভ্যন্তরীণ বিভক্তি পেরিয়ে তিনি হয়ে উঠেছেন ঐক্যের সেতুবন্ধন, যেখানে তরুণেরা দেখছে নতুন আশা, জনগণ দেখছে এক নির্মোহ নেতৃত্বের মুখ।
‎
‎এই তৃণমূলের কর্মী আরো বলেন, দেখুন তরুণ নেতৃত্ব মানে শুধু বয়স নয়-এটি মানে উদ্যম, উদ্ভাবন, আদর্শে অটল থাকা এবং পরিবর্তনের শক্তি। মনে রাখবেন- তরুণরা সমাজের সবচেয়ে বড় শক্তি। তারা ডিজিটাল, তথ্যনির্ভর ও বাস্তবমুখী রাজনীতি বোঝে। তারা সংঘাত নয়, সমাধানমুখী রাজনীতি চায়। এস এম রঞ্জু সেই পরিবর্তনের প্রতীক।
‎
‎তিনি রাজনীতিকে দেখেন উন্নয়ন ও নৈতিকতার সমন্বয়ে— যেখানে জনগণের সম্মান, তরুণদের কর্মসংস্থান, শিক্ষার সুযোগই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু এবং ইনসাফ ভিত্তিক সমাজ, মাদক মুক্ত বহুলী ইউনিয়ন।
‎
‎যার ফলশ্রুতিতে আজ জনগণের আস্থা, তরুণদের আশা বহুলী ইউনিয়ন প্রতিটি হৃদয়ে আজ একটাই নাম উচ্চারিত হয় এস এম রঞ্জু। তিনি শুধু নেতা নন, তিনি এক নতুন অনুপ্রেরণা,একটি স্বপ্নের নাম, যেখানে রাজনীতি মানে জনসেবা,আর নেতৃত্ব মানে নৈতিক সাহস।
‎
‎আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো গঠনে যে ৩১ দফা ঘোষনা করেছেন। তার এই ৩১ দফা সফল করতে দল ও দেশের স্বার্থে এসএম রঞ্জুদের মত নেতা এখন সবখানেই অপরিহার্য হয়ে পড়েছে।

আরও খবর