জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চুরির সময় শ্রমিক লীগের নেতা সহ আটক দুই



নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে বাড়ির বসত ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে শ্রমিক লীগের নেতা সহ দুইজন।

আটককৃতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি  মোঃ সরোয়ার (৪১) এবং মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে মোঃ আলমগীর (৩৮)।


মঙ্গলবার ( ১০ জানুয়ারি ) সকাল পৌনে ১০টার সময় চোরদের পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। এর আগে, সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের সময় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী হাজী মোঃ ইব্রাহীম থেকে জানা যায় , শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চোর চক্রকে তার সিএনজি চালিত অটোরিকশায় চুরির কাজে আনা নেওয়া করত। এর বিনিময়ে সে চুরির অংশ থেকে অর্ধেক ভাগ পেত।


সোমবার দিবাগত রাত আড়াইটার সময় শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল উপজেলার মুছারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হামিদ মেম্বারের বাড়িতে চুরি করে টাকা-পয়সা নিয়ে যায়। এরপর তারা পার্শ্ববর্তী আনার আহমেদের বাড়ির তার ছেলে ইব্রাহীমের ঘরে হানা দেয়। এসময় তাদের পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পেরে ধাওয়া দিয়ে চোর আলমগীরকে আটক করে।


পরে তার ভাষ্যমতে সরোয়ারকে আটক করে স্থানীয় লোকজন। ওই সময় আরেক চিহিৃত চোর রাসেল পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা শ্রমিক লীগ নেতা সরোয়ার সহ দুই চোরকে ধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও একটি সিএনজি আটক করে স্থানীয় জনতা।


চুরির বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক শীগের সভাপতি বাহার উদ্দিন বলেন, যদি কোন মানুষ ব্যক্তিগত ভাবে ভুলক্রটি করে তার দায়ভার দল গ্রহণ করবে না।


কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ বলেন, এ বিষয়ে এখনো সত্যতা পাওয়া যাচ্ছেনা। আমরা সত্যতা যাচাইয়ের জন্য লোক পাঠিয়েছি।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদেকুর রহমান চোর ধরার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় বাদী মামলা দিতে চাচ্ছেনা।

আরও খবর