জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জনগণের আস্থা অর্জনই পুলিশের বড় সফলতা: এসপি মাহফুজুর রহমান

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজুর রহমান।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাগেশ্বরী থানা কম্পাউন্ডে আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ ও জনগণ একে অপরের পরিপূরক। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী সার্কেল অফিসার মোজাম্মেল হক।

প্রায় পাঁচ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন এ সভায়। নাগরিক অভিযোগ-সমাধান, পুলিশিং সেবা পরিচিতি, ও শিশুদের জন্য নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তারা মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, ইভটিজিং বন্ধ, রাতের বেলায় মোটরসাইকেলচালিত ভবঘুরে যুবকদের আইনের আওতায় আনা, চাঁদাবাজি রোধ এবং মোবাইলে জুয়া খেলা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান মিঞা, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামান, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, সাংবাদিক মিজানুর রহমান মিন্টুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার আরও বলেন, আমরা চাই জনগণের পুলিশ হতে। থানায় আগত প্রত্যেক নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে পুলিশকে আরও সেবামুখী হতে হবে। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সফলতা।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বলেন, বর্তমানে মাদক, স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া, ইভটিজিং, চুরি-ছিনতাই বেড়ে চলেছে। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার সাব-ইন্সপেক্টর অপুর্ব চন্দ্র।

পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানান।

Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে