মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনের দাবীতে লোহাগাড়ায় সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টার সময় লোহাগাড়ার সকল শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাশাবি হোটেল এর সামনে থেকে শুরু কর, মানববন্ধনটি মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনে পুলিশ বক্সের সামনে অবস্থান নেন আন্দোলনরত সাধারন মানুষ। শুধু তাই নয়, উপজেলা পরিষদের সামনেও আন্দোলনরত সাধারণ মানুষ অবস্থান নেন।
তাদের দাবী একটাই , যতক্ষণ পর্যন্ত দাবী মেনে নেওয়া হবেনা, ততক্ষণ পর্যন্ত তাদের মানববন্ধন চলমান থাকবে। ফলে এক ঘন্টার অধিক সময় ধরে সড়ক অবরোধ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
মানববন্ধনে দাবী আদায় করার জন্য বটতলী মোটর স্টেশনে ও উপজেলা পরিষদের সামনে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনরত জনসাধারণ। " আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে মানতে হবে। মোদের দাবি একটাই, আরকান সড়ক ছয়লেন চাই"৷ এসব বাক্য উচ্চারণ করে তারা শ্লোগান দিয়েছে। বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করতে হবে। অন্যথায় পরবর্তীতে আমরা ২৪ ঘন্টার সড়ক ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হবো।মানববন্ধনের বিষয়ে অবহিত হওয়ার পর লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আন্দোলনরত জনসাধারণের সহিত কথা বলে আশ্বাস্ত করায় তারা অবরোধ তুলে নেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে একাধিকবার একই দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন হয়।
৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ২১ মিনিট আগে
১৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭ ঘন্টা ৪২ মিনিট আগে