জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষে মাটিরাঙ্গা পৌর বিএনপির প্রচার ‎

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারের ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর বিএনপির উদ্যোগে  লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়েছে।

‎

‎বুধবার ১৫ অক্টোবর বিকেল ৪ টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে মাটিরাঙ্গা পৌর  বিএনপির ৮নং ওয়ার্ডের মুসলিমপাড়া, কাঠালবাগান, মিস্ত্রি পাড়া, ভুঁইয়া পাড়া সহ বিভিন্ন  এলাকায় বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠান কর্যক্রম করা হয়।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানী, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, শাহ আলম, সাবেক পৌর বিএনপি কোযাধ্যক্ষ স্বপন কান্তি পাল, সাবেক যুব বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে, সাধারণ সম্পাদক তানজিলা সুলতানা রুমা,

‎মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম,  সদস্য সচিব জাহিদুল ইসলাম শাকিল, 

‎মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানাসহ  এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে  ধরার মাধ্যমে নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

‎

‎

‎প্রচারণায় বক্তারা  বলেন, বিগত ১৭ বছর জনগনের ভোটাধিকার কেড়ে জনগণকে তার ব্যাক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা।

‎গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমানের এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়। 

Tag
আরও খবর