লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

মোংলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলায় বাদাবন এনজিও সংঘের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে র‌্যালি বের হয়ে বৌদ্ধমারী বাজার প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, অন্দরমহল থেকে শুরু করে কর্মক্ষেত্র, উন্নয়ন সর্বত্রই নারীদের শ্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশে নারী ও পুরুষের অনুপাতে নারীর সংখ্যাও বেশি। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষিতে তাদের অবদান অনস্বীকার্য। গৃহকোণ বা কৃষি, গ্রামীণ অর্থনীতির সর্বত্র নারীদের বিশেষ ভূমিকা থাকলেও তারা অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত। প্রতিবছরই পঞ্জিকা ধরে দিবসটি আসে, চলেও যায়। এ দিবস উপলক্ষে সভা-সেমিনারে গ্রামীণ নারীদের উন্নয়নে নানা আঙ্গিকে আলোচনাও হয়। তারপর যেমন চলার, তেমনই চলে। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।

বাদাবন সংঘের সেন্টার ম্যানেজার নাজমিরা জুঁই বলেন, এ দিনটি শুধু উদযাপনের জন্য নয় বরং আমাদের সমাজে গ্রামীণ নারীদের অবদান, সংগ্রাম ও সক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার দিন। গ্রামীণ নারীরাই আমাদের সমাজের নীরব শক্তি।

নারীরা ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে কাজ শুরু করেন। সন্তান লালন-পালন, কৃষিকাজ, গবাদিপশু পালন, মাছ চাষ, বীজ সংরক্ষণ এমনকি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়ও তারা সামনের সারিতে রয়েছেন।

তবুও আজও তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন হয় না, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের কণ্ঠস্বর শোনা যায় না। বাদাবন সংঘ সব সময় বিশ্বাস করে নারীর ক্ষমতায়ন মানেই টেকসই উন্নয়নের পথ।

আমরা মাঠপর্যায়ে কাজ করে দেখেছি, যখন একজন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন শুধু তিনি নন—তার পরিবার, তার সমাজও এগিয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, গ্রামীণ নারীর শিক্ষা, স্বাস্থ্য, ও জীবিকা উন্নয়নে পাশে থাকা।

আমি বাদাবন সংঘের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে চাই—আমরা মাঠপর্যায়ে নারীর অধিকার, জীবিকা, ও নেতৃত্ব বিকাশে কাজ চালিয়ে যাব। যাতে প্রতিটি গ্রামীণ নারী নিজের পায়ে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারেন, “আমি পারি, আমি বদলে দিতে পারি।”

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কৌশিক কৌলিক কানু, শিপ্রা হালদার, বাদাবন সংঘের প্রোগ্রাম অর্গানাইজার কামরুন্নাহার প্রমুখ।


আরও খবর



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৪ ঘন্টা ৫৪ মিনিট আগে