মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

শার্শায় মোটরভ্যান চালকদের গুম খুনের প্রতিবাদ’ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

শার্শায় মোটরভ্যান চালকদের গুম খুনের প্রতিবাদ’ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন যশোরের শার্শায় একের পর এক ভ্যান চালকদের গুম খুনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে ও নাভারণ সাতক্ষীরা মোড়ে পৃথক দুটি মানববন্ধনের আয়োজন করেন অত্র এলাকার ভ্যান রিকশার চালকরা। মানববন্ধনে অংশ গ্রহন করেন শার্শা, বেনাপোল নাভারণ ও বাগআঁচড়া এলাকার শতাধিক ভ্যান ও ইজিবাইক চালকরা। কর্মসূচির এক পর্যায়ে তারা যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় ৩৫ মিনিট। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়। মানববন্ধনে চালকরা বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের ভাইদের গুম, খুনে শিকার হচ্ছে। আমরা ভ্যান চালিয়ে কষ্ট করে সংসার চালায়। আমরা কেন গুম খুনের শিকার হবো। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইন শৃংখলা বাহিনী যদি আমাদের ভাইদের হত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে না পারে তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। মানববন্ধনে নিহত ভ্যান চালক মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন বলেন, আমার ছেলে ভ্যান চালিয়ে টাকা রোজগার করে পরিবারের মুখে ভাত তুলে দিত। সেই ছেলেকে খুনিরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের সঠিক বিচার চাই। এসময় বক্তারা আরও বলেন, আমাদের জীবন যেন নিরাপদ হয়’ এটাই আমাদের একমাত্র দাবী আমরা কাজ করে খেতে চাই, মরতে চাই না। উল্লেখ্য: গত ৬ অক্টোবর মাসুম বিল্লাহ নামে এক চালক মটরভ্যানসহ নিখোঁজ হয়। তারপর ১২ অক্টোবর বিকেলে শার্শা উপজেলার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা উপজেলার বায়সা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা ছিলেন। এর চারদিন পর মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ভ্যানসহ নিখোঁজ হন আব্দুল্লাহ নামে আরোও এক চালক। এরপর মঙ্গলবার ১৪ অক্টোবর শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে স্টিলের বাক্সের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা।
আরও খবর