জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভিন্নমত থাকলেও ঐক্যমতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব : আলী রীয়াজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2025 07:49:15 pm

রাজনৈতিক দলে ভিন্নমত থাকলেও ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।


বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত রয়েছেন।


জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘সব বাধা বিপত্তি পেরিয়ে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে আগামী শুক্রবার জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করতে পারবো। প্রত্যেক দলের প্রতিনিধিরা যাতে স্বল্প সময়ের মধ্যে স্বাক্ষর করতে পারেন সেই ব্যবস্থা নেয়া হয়েছে।’

 

তিনি বলেন, ‘এ বিষয়ে অনেক রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা আমদের সঙ্গে যোগাযোগ করেছেন। জুলাই সনদ নিয়ে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে।’

 

আলী রীয়াজ বলেন, ‘সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশনামাগুলো দিয়েছিল। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৮৪টি বিষয়ে ঐকমত্য তৈরি করতে পেরেছি আমরা। এর মধ্যে কিছু কিছু নোট অব ডিসেন্ট রয়েছে, যেগুলো জুলাই সনদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকছে। সেইসঙ্গে কী কারণে ভিন্নমত সেটাও উল্লেখ থাকবে। যাতে ভবিষ্যতে একটি রাজনৈতিক দলিল হিসেবে যারা এটি ব্যবহার করবে, তারা দেখতে পারবে- কোথায় কোথায় রাজনৈতিক দল একমত ছিল, কোথায় নোট অব ডিসেন্ট ছিল, কোথায় ভিন্নমত ছিল এবং কী প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কীভাবে বাস্তবায়ন করেছে।’      

 

জুলাই সনদ বাস্তবায়ন শুধু অনুষ্ঠানে নয়, এর পরেও বিভিন্নভাবে যেন প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেয়া যায় সেই চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান কমিশনের সহ-সভাপতি। তিনি বলেন, ‘সরকারের কাছে অনুরোধ থাকবে, তারাও যেন জুলাই সনদ সবার কাছে পৌছে দেয়ার ব্যবস্থা করে। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এক অভূতপূর্ব পক্রিয়ার মধ্য রাজনৈতিক দলগুলো যে অঙ্গিকারে পৌঁছেছে, তার রূপ কী, রাষ্ট্রে ভবিষ্যৎ পথরেখা কী এবং বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হচ্ছে তা নাগরিকরা সব সময় নজর রাখতে পারবে।’ 


রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে এই বিশ্বাস ঐকমত্য কমিশনের রয়েছে। দলগুরোর মধ্যে ভিন্নমত থাকবেই, তা স্বত্বেও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব।’

আরও খবর