২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মাটিরাঙ্গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ


‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর বিএনপির উদ্যোগে  লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়েছে।



‎মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেল ৪ টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে মাটিরাঙ্গা পৌর  বিএনপির ৯নং ওয়ার্ড দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন  এলাকায় বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠান কর্যক্রম করা হয়।


‎এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, সাবেক পৌর বিএনপি কোযাধ্যক্ষ স্বপন কান্তি পাল, সাবেক যুব বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে, সাধারণ সম্পাদক তানজিলা সুলতানা রুমা, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিব, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ,  মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা  এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে  ধরার মাধ্যমে নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।



‎পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম পাটোয়ারী  বলেন,

‎গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে তারেক রহমানের এই একত্রিশ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠা করার  সময় এসেছে।



‎ 

Tag
আরও খবর