রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

সবসময় হাসিমুখে থাকা এক সাদা মনের মানুষ: অভিনয়ে ফেরালেন উজ্জ্বল আলোর ঝলকানি সানজিদা কানিজ

শোবিজ অঙ্গনে এমন কিছু মানুষ আছেন যাদের উপস্থিতিই চারপাশের পরিবেশকে আলোকিত করে তোলে। তেমনই একজন মানুষ হলেন সানজিদা কানিজ একজন সহজ সরল, সাদা মনের, হাস্যোজ্জ্বল, বিনয়ী এবং দারুণ প্রাণবন্ত মানুষ। তাঁর হাসিমাখা কণ্ঠস্বর, মিষ্টি ব্যবহার আর আন্তরিকতা যেন আজও দর্শক ও সহকর্মীদের হৃদয়ে জায়গা করে আছে। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকার পর আবারও নিয়মিত হচ্ছেন তিনি। তাঁর এই ফেরাটা শুধু একটি প্রত্যাবর্তন নয় বরং এটি এক আত্মবিশ্বাসী, সুন্দর মনের মানুষ-এর গল্প, যিনি নিজেকে আবিষ্কার করে ফিরেছেন আরও পরিণত হয়ে। সানজিদা কানিজ বলেন, “আমি সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি। মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলে আমার মন ভালো হয়ে যায়। অভিনয় আমার ভালোবাসার জায়গা। এখন থেকে চেষ্টা করব নিয়মিত কাজ করতে। ভালো মানুষদের সঙ্গেই কাজ করতে চাই, কারণ একমাত্র ভালোবাসা আর ইতিবাচকতা দিয়েই আমরা ভালো কিছু তৈরি করতে পারি।” সানজিদা কানিজের সহজ-সরল ব্যক্তিত্ব তাঁকে করে তুলেছে অন্যদের থেকে আলাদা। তিনি কারও সামনে নিজেকে জাহির করেন না, বরং হাসিমুখে সবার পাশে দাঁড়ান সেটাই তাঁর আসল পরিচয়। নতুন একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি এখন ধীরে ধীরে ফিরছেন পুরনো জায়গায়। কাজ করছেন গুণী নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে। তার অভিনয়ের পাশাপাশি, সহশিল্পীরা সবচেয়ে বেশি প্রশংসা করেন তাঁর সদা হাস্যোজ্জ্বল মনোভাব ও সহযোগিতাপূর্ণ আচরণ। শোবিজ অঙ্গনে কাজ করা একজন সিনিয়র শিল্পী বলেন, “সানজিদা এমন একজন মানুষ, যার চোখে মুখে সবসময় একটা শান্তির ছোঁয়া থাকে। তার সঙ্গে কাজ করলে মনে হয়, শিল্পটা এখনও মানুষকে ভালো রাখে। সে শুধু একজন অভিনেত্রী না, সে নিজেই একটা ভালোবাসার গল্প।” যেখানে ভিড়ে হারিয়ে যেতে বসেছে আন্তরিকতা, সেখানে সানজিদা কানিজ এক উজ্জ্বল ব্যতিক্রম—এক ‘হাসিমাখা সাদা মনের মানুষ’, যিনি হাসিমুখে ফিরেছেন আমাদের হৃদয়ে জায়গা করে নিতে।
Tag
আরও খবর