এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

মোংলায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে মহিদুল শেখ (২৮) নামের এক যুবককে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে বেধড়ক মারপিট করে মাহমুদ ও বনি শেখ নামের দুই যুবক। এতে মহিদুলের মাথায় মারাত্মক জখম হয়। এ সময় তার সাথে থাকা তার স্ত্রীও হামলার শিকার হন। হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে মহিদুলের মাথায় আঘাত করে। এ আঘাতে মহিদুল ঘটনাস্থলে অচেতন হয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় মহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার। এদিকে সোমবার মহিদুলের উপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন হামলাকারী মাহমুদ ও বনিকে ধরে পুলিশে দেয়। ওইদিন মারামারি ঘটনার মামলায় তাদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।

নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে গাড়ি (মোটরসাইকেল ও অটোভ্যান) ওভারটেক করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে মহিদুল ও মাহমুদ-বনি। সেই বিরোধের জের ধরে সোমবার মাহমুদ ও বনি হামলায় চালায় মহিদুলের উপর। আর এতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার।

ঘাতক মাহমুদ ও বনি মোংলা সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়ার বাসিন্দা। তারা পেশায় একজন অটোভ্যান চালক অন্যজন গারমেন্টস শ্রমিক। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক মাহমুদ ও বনিকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

নিহত মহিদুল উপজেলা শ্রমিকদলের সদস্য বলে জানা গেছে। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মনির হোসেন।

নিহত মহিদুলের বড়ো ভাই বুলবুল জানান, আমার ছোট ভাই তার স্ত্রীকে গারমেন্টসে পৌঁছে দেওয়ার জন্য সকাল বেলা বাসা থেকে বের হয়। আমার ছোট ভাইয়ের স্ত্রীর সামনে ওরা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। শুনেছি গাড়ি ওভারটেক করা নিয়ে এক সপ্তাহ আগে তাদের ভিতর কথা কাটাকাটি হয়, আমার ভাইয়ের দুটি ছোট ছোট সন্তান রয়েছে আমি এই ঘাতকদের সর্বোচ্চ শাস্তি চাই। এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওরা আমার ভাইকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

মহিদুল নিহত-এর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। আইনানুগ সকল প্রক্রিয়া শেষে পারিবারিক কবরস্থানে মহিদুলের লাশ দাফন করা হবে বলে জানা যায়

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করা হয়। তাদেরকে প্রাথমিকভাবে মারামারি মামলায় বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর এখন নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও খবর