যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

সুন্দরবন ছেড়ে লোকালয়ের দিকে বন্যপ্রাণী

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 

সম্প্রতি হঠাৎ করে হরহামেসা লোকালয়ে দেখা যাচ্ছে সুন্দরবনের বন্যপ্রাণীর। কিন্তু কেন? কখনও হরিণ, কখনও বানর আবার বনের রাজা বাঘের দেখাও মিলছে। এসব প্রাণীরা যখন লোকালয়ে ঘোরাফেরা করছে তা দেখে সংশ্লিষ্ট এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তবে এনিয়ে বন বিভাগের কর্তাব্যক্তিদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তারা বলছেন বাঘের তাড়া খেয়ে এবং এক প্রকার পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য তারা বন ছেড়ে লোকালয়ে ছুটে যাচ্ছেন। তবে পরিবেশবিদরা বলছেন, মূলত প্রাণীদের আবাস্থল সংকট এবং খাদ্যের অভাবেই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।

সর্বশেষ গত রোববার (১২ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের হারবাড়িয়া পর্যটন স্পটের ফুট টেইলরে (কাঠের তৈরি পায়ে হাঁটার পথ) ঘোরাফেরা করতে দেখা যায় একটি বাঘকে। তবে এসময় ওই ফুট টেইলরে পর্যটকরা না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়। এ প্রসঙ্গে হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী কানন জানান, প্রথমে ফুট টেইলরের (কাঠের তৈরি পায়ে হাঁটার পথ) ওপর একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখন বন প্রহরীরা। এরপর তারা হাঁকডাক দিতে থাকেন। এক পর্যায়ে বাঘটি ফুট টেইলর থেকে নেমে বনের গহীনে চলে যায়।

তিনি আরও বলেন, আগে থেকে বনের হারবাড়িয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হারবাড়িয়া দিঘির পাড়ে প্রায় দেখা যায়। কিন্তু এবার ফুট টেইলরে ওঠে পড়ায় কিছুটা ভীতি কাজ করেছে। তবে এসময় পর্যটকরা না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে।

এর আগে মোংলা উপজেলার বৌদ্ধমারী এলাকা থেকে বন থেকে ছুটে আসা দুটি হরিণকে উদ্ধার করে এলাকাবাসী। পরে বনরক্ষীরা খবর পেয়ে হরিণ দুটি নিয়ে এসে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছেড়ে দেয়। আর বানরতো মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় দু’একদিন পর পর দেখা যায়।

স্থানীয় বাসীন্দারা বলেন, গত কয়েকদিন ধরে একটি বানর তাদের সিগনাল টাওয়ার এলাকায় ও মিঠাখালি এলাকায় অপর একটিকে ঘুরে বেড়াতে দেখেছেন। এরকম কয়েকটি বানর মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর খবর পাওয়া গেছে।

এমনকি অজগরকেও বিভিন্ন সময়ে লোকালয় থেকে উদ্ধার করা হচ্ছে হরহামেশা। কোন কারনে বনের নিরীহ ও হিংস্র এসব প্রাণীকুল কেন লোকালয়ের দিকে ধাবিত হচ্ছেে। তবেকি আশ্রের খোঁজে নাকি খাবারের খোঁজে তার সঠিক চিহ্নিত করে এর সঠিক কারন নির্ধারণ করা সহ এর প্রতিকারে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের সংশ্লিষ্ট বিভাগের প্রতি। তা না হলে অনেক প্রাণী বিলুপ্ত হতে থাকবে তাদের ধারনা।


আরও খবর