তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দলিল লেখকের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দলিল লেখকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হান্নান (৫৬)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দলিল লেখক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পাংশা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় কাজে আব্দুল হান্নান রাজবাড়ী জেলা রেজিস্ট্রার অফিসে যান। কাজ শেষে দুপুরে পাংশায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় জেলা রেজিস্ট্রার অফিসের সামনে রাস্তা পার হওয়ার মুহূর্তে গোয়ালন্দমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ রওশন আরা বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাইক্রোবাসটির চালক ও গাড়িটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।” স্থানীয়দের মতে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় গতিসীমা না মানা এবং রাস্তার দুপাশে পর্যাপ্ত গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও খবর