সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মধুপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ, এ  প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক দূর্যোগ ব্যবস্থাপনা প্রশমন দিবস উপলক্ষে, ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে উদ্ধার বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচতনতার জন্য বিভিন্ন মহড়ায় কৌশল তুলে ধরেন। 

দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে, তাই দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রকল্প কর্মকর্তা রাজিব আল রানা, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তরের ইমরান হোসেন, নির্বাচন অফিসার জান্নাত আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, মধুপুর থানার এস আই রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ ভৌমিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বোরহান উদ্দিন একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন ।

 এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নানা ধরনের মহড়া প্রদর্শন করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর