অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজারের সাত উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

টিকার মান নিয়ে সন্দেহ বা গুজবের কোনো ভিত্তি নেই :  জেলা প্রশাসক


টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের সাত উপজেলায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এবং সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। এসময় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়া জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন এবং সভাপত্বি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সিনথিয়া তাসমিন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ডেন্টাল সার্জন ডা. মো. জোবায়ের খান, স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবর রহমান (ইনচার্জ), আব্দুস শহীদ, গৌতম পুরকায়স্থ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলাল মিয়াসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

রবিবার (১২ অক্টোবর) কমলগঞ্জ উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এবং সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর আলম ভুঁইয়া। 

একই দিন সকালে কুলাউড়ড়া পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এবং সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন। 

এছাড়া জেলার কুলাউড়া, জুড়ী, রাজনগর, বড়লেখাসহ সকল উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ। 

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান বলেন, এটি দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। ইপিআই কর্তৃক প্রদত্ত টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরীক্ষিত ও সুপারিশকৃত একটি নিরাপদ ও কার্যকর টিকা। শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য এই টিকা অতি গুরুত্বপূর্ণ। শিশুকে টাইফয়েড হতে সুরক্ষিত রাখতে বিনামূল্যে সরকার প্রদত্ত টিকা নিশ্চিত করার আহবান জানান তিনি। টিকাদান কর্মসূচি বাস্তবায়নে জেলা সিভিল সার্জন এর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চলছে বলেও জানান তিনি। 

মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, রোববার থেকে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় উদ্বোধন হওয়া টিকাদান ক্যাম্পেইন শিডিউল অনুযায়ী অনুযায়ী জেলার সকল পৌরসভা ও সকল ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পর্যায়ক্রমে স্থানীয় কমিউনিটি  কেন্দ্র এবং স্বাস্থ্য কমপেক্সে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকার আওতায় আসবে। টিকার মান নিয়ে সন্দেহ বা গুজবের কোনো ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১১ মিনিট আগে