তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব পরিদর্শন করলেন শরীফ উদ্দিন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গবাড়ি খেতুরীধামে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব পরিদর্শন করলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন।

শনিবার সন্ধ্যা ৬টার সময় তিনি খেতুরী ধাম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শরীফ উদ্দিন গৌরাঙ্গদেব ট্রাষ্ট বোর্ডের ট্রাষ্টিদের ও অগত ভক্তদের সাথে মত বিনিময় করেন। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে খেতুরী ধামে আগত ভক্তদের কোন অসুবিধা, সুযোগে সুবিধা ও নিরাপত্তাসহ সকল বিষয়ে খোঁজ খবর নেই।

মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন বলেন, নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, সম্প্রীতির বন্ধন, এখানে শুধু হিন্দুরাই আসেনা। এখানে হিন্দু, মুসিলম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আসে। আমরা সবাই বাংলাদেশী। এখােন আসেল বুঝা যায় আমরা সকলেই সম্প্রীতির বন্ধনে বাংলাদেশী।

প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুর গ্রামে ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়ি (শ্রীপাট খেতুরীধামে) নেমেছে ভক্তদের ঢল।

শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি এই মহোৎসব। শুক্রবার সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়। শনিবার অরুনোদয় থেকে অষ্টপ্রহরব্যাপী চলেছে তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন। রবিবার প্রভুর ভোগ মহোৎসব, দধিমঙ্গল ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে তিরোভাব তিথি মহোৎসব ।

ভক্তদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বেষ্টনি শক্ত রয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী ও সেচ্ছাসেবকরা সবসময় নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছে। শ্রীপাট খেতুরীধাম এলাকায় ১২ টি সিসিক্যামেরা স্থাপন করা আছে। এছাড়াও বক্তদের জন্য ১০০ টি স্থায়ি টয়লেট ও ১০০ টি ভ্রাম্যমান টয়লেট, পনির জন্য ১০ টি সাব মার্সিবল পাম্প ও ১ গভীর নলকুপ বসানো আছে। ভক্তদের জন্য সকল সেবার ব্যাবস্থা করা হয়েছে।

চার শতাব্দি পুরোনো এই নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসব এখন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।

Tag
আরও খবর