গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 12-10-2025 03:39:36 pm

সারাদেশের ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 


এর মধ্যে রয়েছে ৬৪টি জেলায় বিদ্যমান ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচিত ৪৬টি বিদ্যালয়।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, সিটি কর্পোরেশন এলাকার ৪৬টি বিদ্যালয়ের তালিকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক প্রত্যয়নসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।


চিঠিতে আরও বলা হয়েছে, জেলার ৪৮৮টি বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস সিস্টেম থেকে সংগ্রহ করা হয়েছে। ১০টি সিটি কর্পোরেশনের নির্বাচিত বিদ্যালয়ের তালিকা পূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছ থেকে সংগৃহীত হয়।


প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যয়নপত্রে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক।


‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬১৭ কোটি টাকা।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, প্রশাসনিক ভবন ও খেলার মাঠের অবকাঠামো উন্নয়ন করা হবে। 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।


শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দেশের প্রাথমিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি পাবে।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে