তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ঢামেক-বি.এস.পি.এম.আর এর উদ্যোগে 'বিশ্ব আর্থ্রাইটিস দিবস' উদযাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-10-2025 03:29:37 pm

আজ ১২ অক্টোবর (শনিবার ) "বিশ্ব আর্থ্রাইটিস দিবস" উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।


এবছর এই দিবসের প্রতিপাদ্য ছিল " প্রতিটি স্বপ্নের পথে, আমরা আছি তোমার সাথে " উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান (পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম. এম. জামান। 


আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক ডা: মুহিবুর রহমান রাফে, জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিকের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা: আহসান হাবীব, ডা: সোহেল রানা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত র‍্যালিটি ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়াম থেকে শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিনার গেটে গিয়ে শেষ হয়।


উক্ত র‍্যালিতে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এম. এম. জামান। তিনি আর্থ্রাইটিস রোগের নানাবিধ কারণ, রোগ নির্ণয়, এর চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন এবং জনসচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। এই রোগের চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পাশাপাশি মেডিসিন, রিউমোটোলজি, এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ সকলের সমন্বিত চিকিৎসার কথা বলেন।


এছাড়া সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, ব্যায়াম ও ওজন কমানো এবং পরিমিত আহার করার প্রতি গুরুত্ব আরোপ করেন। উক্ত র‍্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম. এম. জামান এবং র‍্যালি শেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

আরও খবর